বিরাট কোহলি অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবেন! এমনটাই মনে করছেন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে আবেগের ম্যাচ আরসিবি ওপেনারের জন্য। ফাফ ডুপ্লেসিকে এ মরসুমে রিটেন করেনি আরসিবি। ফলে বিরাট কোহলির ওপেনিং সঙ্গী পরিবর্তন হচ্ছে। তাঁর […]