Suvendu Adhikari: 'ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস', দাবি শুভেন্দুর, মমতার বিরুদ্ধে চিঠি নির্বাচন কমিশনে - Bengali News | Suvendu Adhikari gives letter to election commission against CM mamata banerjee - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস’, দাবি শুভেন্দুর, মমতার বিরুদ্ধে চিঠি নির্বাচন কমিশনে – Bengali News | Suvendu Adhikari gives letter to election commission against CM mamata banerjee

Spread the love

বৃহস্পতিবার তৃণমূলের মেগা বৈঠক থেকে বড় অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একই নম্বরে একাধিক ভোটারের নাম পাওয়া যাচ্ছে, বাংলার ভোটারদের এপিক নম্বরে হরিয়ানা বা গুজরাতের ভোটারদের নাম পাওয়া যাচ্ছে। বিজেপি এজেন্সি পাঠিয়ে এই কাজ করছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেই এবার সরব হল বিজেপি। শুক্রবার মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

  1. জেলাশাসকদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনারা ঠিক করুন কার কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন, নাকি নিজেদের চাকরি বাঁচাবেন?’ শুভেন্দুর আরও অভিযোগ, বিডিও-দের একাংশের নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রীর তালে তাল মেলাবেন। এই বিষয়ে নজর রাখার কথা বলেন শুভেন্দু।
  2. মমতা বলেছেন, এআরও-দের কথা। এটা এক্তিয়ার বহির্ভূত কথা বলে দাবি শুভেন্দুর। তিনি উল্লেখ করেন, পুরোটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। শুভেন্দুর দাবি, কমিশনকে বলতে হবে, মুখ্যমন্ত্রীর কথায় এআরও বা ডিএম-রা যেন ভয় না পায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *