বিয়ের একবছর ঘুরতেই মা হচ্ছেন কিয়ারা, সিদ্ধার্থের সংসারে কবে আসছে নতুন সদস্য? - Bengali News | Actor kiara advani announced that she and husband sidharth malhotra are expecting their first child together - 24 Ghanta Bangla News
Home

বিয়ের একবছর ঘুরতেই মা হচ্ছেন কিয়ারা, সিদ্ধার্থের সংসারে কবে আসছে নতুন সদস্য? – Bengali News | Actor kiara advani announced that she and husband sidharth malhotra are expecting their first child together

Spread the love

গত ৭ ফেব্রুয়ারি সবে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের বয়স হয়েছে একবছর। ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকী পালনও করেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। আর এবার জীবনে নতুন সদস্য আসার সুখবর জানালেন বলিউডের এই হট কপল। ইনস্টাগ্রামে বাচ্চাদের একটি সাদা মোজার ছবি শেয়ার করে কিয়ারা ও সিদ্ধার্থ লিখলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে…

বেশ কয়েকমাসের প্রেম এবং ডেটিংয়ের পর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জয়সলমিরের এক কেল্লায় স্বপ্নের মতো বিয়ে সারেন কিয়ারা ও সিদ্ধার্থ। শোনা যায়, বলিউডে পা দেওয়ার পর পরই কিয়ারাকে ভালোবেসে ফেলেছিলেন সিদ্ধার্থ। তবে তখন আলিয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছিল। কিন্তু আলিয়ার সঙ্গে তাঁর প্রেম তেমন জমে উঠতে না উঠতেই, রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া।

ঠিক সেই সময়ই সিদ্ধার্থের জীবনে কিয়ারার প্রবেশ। শোনা যায়, শেরশাহ ছবির সেট থেকেই কিয়ারা-সিদ্ধার্থের বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। আর তারপর দুজনে ঠিক করে ফেলেন, বিয়ে করবেন। আর এবার বিয়ের বয়স এক বছর হতেই দুই থেকে তিন হওয়ার পালা।

কয়েক মাস আগেই গুঞ্জনে এসেছিল কিয়ারার মা হওয়ার খবর। সেই সময় কিয়ারা নানা সাক্ষাৎকারে বলেছিলেন,  মা হলে তো ভালোই, অনেকরকম খাওয়া-দাওয়া করা যাবে। আমি তো খেতে ভালোবাসি। তাই শীঘ্রই মা হতে চাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *