Easy Recipe: এভাবে রাঁধুন পাঠার মাংস, পাতে পড়লেই চেটেপুটে খাবে অতিথিরা - Bengali News | Try these easy mutton recipe at your home - 24 Ghanta Bangla News
Home

Easy Recipe: এভাবে রাঁধুন পাঠার মাংস, পাতে পড়লেই চেটেপুটে খাবে অতিথিরা – Bengali News | Try these easy mutton recipe at your home

উইকএন্ড মানেই লাঞ্চ বা ডিনারের মেনুতে নতুন কিছু। সপরিবারে খাওয়ার টেবিলে নতুন স্বাদের খাবার পেয়ে, জমজমাট পেটপুজো। আর ছুটির দিন মানেই মাংস। যাঁরা চিকেন খেতে ভালোবাসেন, তাঁরা তো চিকেন খাবেনই। তবে পাঠার মাংসর এই রেসিপি কিন্তু মনও ভরাবে, পেটও ভরাবে। তাই এবার ছুটির দিন ট্রাই করুন পোস্ত। এটা দিয়ে পাঠার মাংস।  কিন্তু চিকেন দিয়েও তৈরি করতে পারেন।

যা যা লাগবে-

পাঠার মাংস ৩ কেজি, সাদা তেল ৪ চামচ, গোটা গরমমশলা অল্প (ফোড়নের জন্য), গরমমশলা গুঁড়ো ১ চামচ, পেঁয়াজ কুচোনো ১ কাপ, পোস্তবাটা ৪ চামচ, আদা-রসুনবাটা ২ বড়ো চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, দই ১০০ গ্রাম, জাফরান (অল্প দুধে গোলা), ঘি ১ চামচ, নুন, চিনি স্বাদমতো।

এভাবে তৈরি করুন–

প্যানে সাদা তেল গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। এরপর

পেঁয়াজকুচি দিয়ে ভাজতে হবে। একটু রং ধরলে পোস্তবাটা, আদা, রসুনবাটা, কাঁচালঙ্কা বাটা ও নুন চিনি দিয়ে কষতে হবে। আগেই মাংসটা সেদ্ধ করে দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ও মাংস সেদ্ধ জলটা রেখে দিতে হবে। এবার ম্যারিনেট করা সেদ্ধ মাংস কড়াইতে দিয়ে ভালো করে কষতে হবে। এবার দুধে গোলা জাফরান দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। পোস্ত মাটন তৈরি। একই পদ্ধতিতে পোস্ত চিকেন করা যায়। চিকেন আগে থেকে সেদ্ধ না করে দই দিয়ে ম্যারিনেট করে রাখলেই চলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *