Amit Shah: চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ! দিল্লিতে নতুন সরকার গড়েই উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ - Bengali News | Bangladesh is raising concerns, Amit Shah in high level meeting to form new government in Delhi - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ! দিল্লিতে নতুন সরকার গড়েই উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ – Bengali News | Bangladesh is raising concerns, Amit Shah in high level meeting to form new government in Delhi

নয়া দিল্লি: দিল্লিতে সরকার গঠনের পরই রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন-শৃঙ্খলা রক্ষায় দিল্লি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের কাজের মধ্যে যাতে সমন্বয় থাকে তার উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশ ‘সঙ্কট’ নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে দিল্লির। সীমান্তে বেড়েছে নজরদারি। এদিনের বৈঠকে সেদিকেও আলোকপাত করেন শাহ। প্রসঙ্গত, দিল্লি নির্বাচনের প্রাক্কালে রাজধানীব্যাপী বাংলাদেশি চিহ্নিতকরণ অভিযানে নেমেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। সূত্রের খবর, সেই অভিযানের সঙ্গে যুক্ত অফিসারদের মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

সূত্রের খবর, বৈঠকেই ঠিক হয়েছে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে দিল্লি সরকার এবং দিল্লি পুলিশ একযোগে কাজ করবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সক্সেনা-সহ দিল্লি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। সূত্রের খবর, রাজধানীর সরকার এবং কেন্দ্রীয় সরকারের, বিশেষত দিল্লি পুলিশের কাজের মধ্যে যাতে সমন্বয়ে থাকে তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত এ ধরনের বৈঠক হবে। ধারাবাহিকভাবে বিশেষ জোর দেওয়া হবে  রাজধানীতে বিদেশি অবৈধ বসবাসকারীদের চিহ্নিতকরণের কাজে। 

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের সময় এ ধরনের কোনও সমন্বয় বৈঠকের নজির নেই। এবার তাই হয়ে গেল রাজধানীতে। তবে শুধু দিল্লি নয়, সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গেও এ ধরনের সমন্বয় বৈঠক করেছেন অমিত শাহ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *