ভরদপুরে সুনীল শেট্টির কপালে বন্দুকের নল, প্রাণনাশের হুমকি অভিনেতাকে! - Bengali News | Suniel shetty was held at gunpoint in us after 9 11 they said down or we shoot - 24 Ghanta Bangla News
Home

ভরদপুরে সুনীল শেট্টির কপালে বন্দুকের নল, প্রাণনাশের হুমকি অভিনেতাকে! – Bengali News | Suniel shetty was held at gunpoint in us after 9 11 they said down or we shoot

Spread the love

একদিকে বলিউডের ভাইজান সলমন খানকে একের পর এক প্রাণনাশের হুমকি লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের। সলমন তো প্রাণ বাঁচাতে কঠোর নিরাপত্তার মোড়কে নিজেকে মুড়ে নিয়েছেন। তবে জানেন কি? বহুবছর আগে, মারাত্মক এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সুনীল শেট্টি। কপালে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল অভিনেতাকে। তাও আবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সুনীল শেট্টি সাক্ষাৎকারে এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প শোনালেন। যেখানে প্রায় মরতে বসেছিলেন সুনীল।

এই সাক্ষাৎকারে সুনীল জানান, সালটা ২০০১। তখন আমরা আমেরিকায় কাঁটে ছবির শুটিং করছি। হঠাৎই সেই বিভৎস কাণ্ড। ৯/১১। চোখের সামনে দেখলাম টুইন টাওয়ারের সেই ভয়ঙ্কর ঘটনা। সেই সময়ই একদিন আমি রাস্তা থেকে হোটেলে ঢুকছিলাম। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি, রুমের চাবি নেই। হোটেলের এক কর্মচারীকে বললাম, আমি চাবিটা হারিয়ে ফেলেছি। তুমি কী সাহায্য করতে পারবে! ছেলেটি কিচ্ছু না বলে বাইরে ছুটে যায়। পুলিশ ডেকে আনে। পুলিশ আমার কোনও কথা না শুনেই আমার মাথায় বন্দুক ধরে। আর বলে, বসে পরো, না হলে গুলি চালিয়ে দেব! আমি কিছু না বুঝতে পেরেই মাটিতে বসে যাই। আমার এই অবস্থা দেখে অবশেষে, টিম আসে। আর পুলিশকে বোঝানো হয়। সত্য়ি সেদিনটা খুব ভয় পেয়েছিলাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *