সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO - 24 Ghanta Bangla News
Home

সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO

Spread the love

বৃহস্পতিবার দিনভর রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পুরো ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সাবিনা দলের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন বলে দাবি করেছেন তিনি।

পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সাবিনা বসে আছেন। মালব্যর দাবি, কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তিনি আরও লিখেছেন, ‘এখন আর এই সব পোস্ট সরিয়ে দিয়ে কোনও লাভ নেই। সবটাই সংগ্রহ করা আছে।’ এই ভিডিয়ো পোস্ট করে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *