তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দু-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR-এর নাম যে আসন জিততে পারে, সেটা দখল করেছে। এখনও আমরা যে আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।