Gold Price Hike: প্রতিদিনই হাজার টাকা করে দামি হচ্ছে সোনা, সস্তায় হলুদ ধাতু কেনার ট্রিকটা জেনে নিন - Bengali News | Gold Price Hike Again by 1000 rs, Silver Price Also Hiked by 500 rs, Check Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Hike: প্রতিদিনই হাজার টাকা করে দামি হচ্ছে সোনা, সস্তায় হলুদ ধাতু কেনার ট্রিকটা জেনে নিন – Bengali News | Gold Price Hike Again by 1000 rs, Silver Price Also Hiked by 500 rs, Check Today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

কলকাতা: পাকা সোনা ভুলে যান, এবার সস্তার ১৮ ক্যারেটও দামি হতে চলেছে। লাগাতার বেড়েই চলেছে সোনার দাম। আজ, সোমবারও বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। মাসের শেষেও সোনার দাম বাড়ায় চিন্তায় দোকানিরা। সামনেই রয়েছে বিয়ের মরশুম। শেষ মুহূর্তে যারা কেনাকাটা করছেন সোনার গহনার, তাদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। সস্তায় সোনা কিনতে হলে ভরসা ১৮ ক্যারেটের গহনা। ২২ ক্যারেটেই সাধারণত সোনার গহনা হলেও, ১৪ ও ১৮ ক্যারেটেও হালকা ওজনের গহনা পাওয়া যায়। এর দামও অনেকটা কম। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৮ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা। একদিনেই ১০০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৭ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৭৮ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারেটের সোনাও ১০০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৫৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৫৮ হাজার ২০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম একদিনেই ৯০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ১০ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম বেড়েছে রুপোর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *