Public Toilet: ছিঃ ছিঃ! মহিলাদের শৌচালয়ে লুকিয়ে লুকিয়ে এসব কী করছেন মাস্টারমশাই - Bengali News | One arrested in Nagpur for allegation of capturing videos of women in public toilet - 24 Ghanta Bangla News
Home

Public Toilet: ছিঃ ছিঃ! মহিলাদের শৌচালয়ে লুকিয়ে লুকিয়ে এসব কী করছেন মাস্টারমশাই – Bengali News | One arrested in Nagpur for allegation of capturing videos of women in public toilet

Spread the love

মহিলাদের শৌচালয় (প্রতীকী ছবি)Image Credit source: Pixabay

নাগপুর: মহিলাদের শৌচালয়ে লুকিয়ে লুকিয়ে এসব কী করছেন মাস্টারমশাই! ধরা পড়তেই ছিঃ ছিঃ পড়ে গেল চার দিকে। অভিযোগ, এই স্কুল শিক্ষক লুকিয়ে লুকিয়ে মহিলাদের শৌচালয়ের জানালা থেকে মহিলাদের ভিডিয়ো তুলছিলেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে এক ইন্ডাস্ট্রিয়াল এক্সপোতে। তিনদিন ধরে চলা ওই এক্সপোর আয়োজন করেছিল নাগপুর বিশ্ববিদ্যালয়। বিষয়টি প্রথমে নজরে আসে একজন মহিলার। তিনি বিষয়টি দেখতে পেয়েই এক্সপোর আয়োজকদের কাছে নালিশ জানান। আয়োজকরাও সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানায় এবং ওই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নাগপুরের অম্বাজারি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বছর পঁয়ত্রিশের ধৃত ওই ব্যক্তি মহারাষ্ট্রের এক নামি বেসরকারি স্কুলের আর্ট শিক্ষক। ওই এক্সপোর গেটের ডিজ়াইন করার দায়িত্বে ছিলেন তিনি। অম্বাজারি থানার ইনস্পেক্টর বিনায়ক গোলের নেতৃত্ব পুলিশের একটি তদন্তকারী দল ইতিমধ্যেই আসরে নেমেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, ধৃত ওই স্কুল শিক্ষক ইভেন্টের প্রস্তুতির জন্য গত চারদিন ধরে সেখানেই ছিলেন। তাঁর মোবাইল ফোনও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, বিচারক অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।

এদিকে পুলিশের তরফে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তির ফোনে প্রায় জনা বারো মহিলার ভিডিয়ো রয়েছে। পুলিশের অনুমান, গ্রেফতারির আগে তিন দিন ধরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এছাড়াও বেশ কিছু ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয়েছে বলেও সন্দেহ পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত হতে পারেন। তদন্তে আরও উঠে এসেছে যে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সুলভ শৌচালয়ে মহিলাদের ভিডিয়ো তুলতেন এই স্কুল শিক্ষক। সব মিলিয়ে তাঁর ফোন থেকে ৩০টি ভিডিয়ো পাওয়া গিয়েছে, যেগুলি ২০২২ সাল থেকে তোলা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *