সুধা মূর্তি থেকে শ্রেয়া ঘোষাল, মাধবনকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর, কী করতে হবে তাঁদের? – Bengali News | PM Narendra Modi Nominates Sudha Murthy, R Madhban, Shreya Ghosal Among 10 People for fight against obesity
মোদীর চ্যালেঞ্জ। কী করতে হবে ১০ জনকে?Image Credit source: PTI
নয়া দিল্লি: দেশে বাড়ছে ওবেসিটি। অতিরিক্ত ওজন বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, খাবারে কম তেল ব্যবহার এবং ওবেসিটির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, পরিবারের প্রতি এটা আমাদের দায়িত্বও।
অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে উচ্চ রক্তচাপ, মধুমেহ, হার্টের সমস্যা সহ একাধিক রোগ হয়। এই ওবেসিটির বিরুদ্ধে লড়াই করার ডাক দেন প্রধানমন্ত্রী। খাদ্য়াভাসে পরিবর্তন, রোগের বিরুদ্ধে লড়াইকে দৈনন্দিন জীবনে যোগ
আজ, সোমবার প্রধানমন্ত্রী ১০ জনের নাম উল্লেখ করেন, তাদের ডাক দেন ওবেসিটির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভোজ্য তেল ব্যবহার কমানোর জন্য। তাদেরও অনুরোধ করেন যে সকলে যেন আরও ১০ জনের নাম মনোনীত করতে।
As mentioned in yesterday’s #MannKiBaat, I would like to nominate the following people to help strengthen the fight against obesity and spread awareness on reducing edible oil consumption in food. I also request them to nominate 10 people each so that our movement gets bigger!… pic.twitter.com/bpzmgnXsp4
— Narendra Modi (@narendramodi) February 24, 2025
প্রধানমন্ত্রী মোদী শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের, অলিম্পিক পদকজয়ী ভারত্তোলক মীরাবাই চানুকে নমিনেট করেন ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এছাড়াও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেতা মাধবন, মোহনলাল, সুধা মূর্তি ও নিরাহুয়া হিন্দুস্তানির নামও উল্লেখ করেন।
