Shahi Murgh Pulao Recipe: এমন পোলাও খাননি জীবনে, সুপ্রিয়া দেবীর হেঁশেল থেকে রইল রেসিপি - Bengali News | How to make shahi murgh pulao know recipe here - 24 Ghanta Bangla News
Home

Shahi Murgh Pulao Recipe: এমন পোলাও খাননি জীবনে, সুপ্রিয়া দেবীর হেঁশেল থেকে রইল রেসিপি – Bengali News | How to make shahi murgh pulao know recipe here

Spread the love


Shahi Murgh Pulao Recipe: এমন পোলাও খাননি জীবনে, সুপ্রিয়া দেবীর হেঁশেল থেকে রইল রেসিপি
Image Credit source: X

ছুটির দিনে একটু স্বাদবদল কে না চান। দিন দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে সব ছুটিতেই তো আর রেঁস্তোরায় গিয়ে খাবার খাওয়া সম্ভব নয়। ফলে ছুটির দিনে বাড়িতেই কিছু আলাদা রান্না ট্রাই করতে পারেন। স্বাদবদলও হবে, আর অতটা টাকাও খসবে না। রবিবার মানেই অনেকের মন একটু চিকেন চিকেন করে ওঠে। কারও আবার মনে হয় পোলাও হলে মন্দ হত না। বাসন্তী পোলাও তো সকলেই কমবেশি খান। এ বার স্বাদে বদল আনতে বানাতে পারেন সুপ্রিয়া দেবীর স্পেশাল শাহি মুরগ পোলাও (Shahi Murgh Pulao)। মোটেও কঠিন নয় এই রান্না। কী ভাবে বানাবেন ভাবছেন? নিম্নে রইল রেসিপি।

শাহি মুরগ পোলাও বানানোর উপকরণ –

মুরগ – ১টি, আদাবাটা – ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়ো ১/২ চা চামচ, নুন (স্বাদমতো), দই ১/২ কাপ, পেঁয়াজবাটা ১ কাপ, রসুনবাটা – ১/২ টেবিল চামচ, এলাচগুঁড়ো – ১-২ চামচ, তেল ১/২ কাপ, বাসমতি চাল – ১ কেজি (যদি কম ব্যক্তির জন্য বানান, তা হলে পরিমাণ মতো নেবেন), দারুচিনি ৪ টুকরো, এলাচ – ২টি, তেজপাতা ৩টি, রসুন ১/২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, পেস্তা বাদাম ১/২ কাপ, জারফরান ১/৪ চা চামচ, ঘি ১ কাপ, আদা ১ টেবিল চামচ, দুধ ১/২ কাপ, মালাই ১ কাপ, কিশমিশ ১/২ কাপ, গোলাপজল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।

কী ভাবে বানাবেন শাহি মুরগ পোলাও?

প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাজুন। বাদামি করে ভাজার পর সমস্ত উপকরণ দিয়ে কষতে হবে। মরগি মশলায় কষিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোল মাখা মাখা হয়ে গেলে কড়াই থেকে অন্য পাত্রে নামিয়ে নিন। একটি হাঁড়িতে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে নাড়তে হবে। এতে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এরপর বেরেস্তার জন্য অর্ধেক ভাজা পেঁয়াজ তুলে রেখে দিন। তারপর পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে কষিয়ে বাসমতি চাল দিয়ে ভাজা ভাজা করে জল ও দুধ দিয়ে দমে বসাতে হবে।

উপরিল্লিখ ধাপগুলি পেরোনোর পর দই দিয়ে নেড়ে একটু লেবুর রস দিয়ে দিন। জল কমে আসলে মুরগির ঝোল সহ সেই পাত্রে ঢেলে দিন। আবার ঢেকে দিন। এরপর রান্না কমপ্লিট হলে তাতে মালাই, পেস্তাবাদাম কুচি, কিশমিশ, গোলাপজলে ভিজিয়ে রাখা জাফরান দিন। শাহি মুরগ পোলাও পরিবেশনের সময় উপর থেকে পেস্তাবাদাম কুচি ও বেরেস্তা দিয়ে সাজিয়ে নিন।

তথ্যসূত্র- বেণুদির হাজার রান্না

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *