Fire Breakout: সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন, রবির সকালেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল শিয়ালদহ-বজবজ শাখায় - Bengali News | Massive fire broke out at Santoshpur station, causing train services to be suspended on the Sealdah Bajbaj section on Sunday morning - 24 Ghanta Bangla News
Home

Fire Breakout: সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন, রবির সকালেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল শিয়ালদহ-বজবজ শাখায় – Bengali News | Massive fire broke out at Santoshpur station, causing train services to be suspended on the Sealdah Bajbaj section on Sunday morning

Spread the love

রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় Image Credit source: TV 9 Bangla

কলকাতা: সাতসকালে ভয়াবহ আগুন। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল বজবজ শিয়ালদহ শাখায়। এই লাইনেই সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম লাগোয়া প্রায় ২০টির বেশি দোকান আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে যায়। এলাকার বাসিন্দারা বলছেন, প্রথম আগুন দেখা যায় সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ। প্রথম স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে। চোখের পলকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও। 

এদিকে সকাল থেকেই স্টেশনে ভিড় অফিসযাত্রীদের। আগুন লাগার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্টেশন চত্ত্বরে। রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খবর দমকলে। যদিও তার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে ঢালতে থাকেন জল। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে দমদলের তিনটি ইঞ্জিন। শেষে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।   

যদিও কালো ধোঁয়া, আর কটূ গন্ধে ততক্ষণে ঢাকা পড়ে গোটা এলাকা। পরিস্থিতি এমন দাঁড়ায় যায় যে বেশ কিছুক্ষণের জন্য ওই লাইন দিয়ে কোনও লোকাল ট্রেন যেতে পারেনি। অন্যান্য স্টেশনেও উদ্বেগ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। তবে কী কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা পরে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *