স্ত্রীয়ের সঙ্গে নিত্য ঝামেলা! আচমকাই ফ্ল্যাট থেকে উদ্ধার গায়কের মরদেহ, খুন নাকি আত্মহত্যা? – Bengali News | Odia rapper abhinav singh found dead under mysterious
বেঙ্গালুরুর আবাসন থেকে উদ্ধার হল জনপ্রিয় ব়্যাপ গায়ক অভিনব সিংয়ের মরদেহ। যিনি ‘জাগরনাট’ নামেও খ্যাত। ওড়িশার এই ব়্যাপার খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতির শিরনামে পৌঁছে যান। তবে শুধু গায়কই নয়, গীতিকার হিসেবেও জনপ্রিয় তিনি। অভিনবের এই হঠাৎ মৃত্যু নিয়ে রহস্যর গন্ধ পাচ্ছে তাঁর অনুরাগীরা।
সূত্রের খবর, বেশ কয়েকমাস ধরেই স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল অভিনবের। পরিবারের তরফেও, এই দাম্পত্য কলহের কথা জানানো হয়েছে পুলিশকে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অভিনব তাঁর বেঙ্গালুরুর ফ্ল্যাটেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে গায়কের দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করেই আগামী তদন্ত শুরু করবে পুলিশ।
৩২ বছর বয়সি এই ব়্যাপার পেশায় ইঞ্জিনিয়ারও ছিলেন। কর্মসূত্রেই বেঙ্গালুরুতে থাকতেন তিনি। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। গায়কের পরিবারের দাবি স্ত্রীয়ের কারণে মানসিক যন্ত্রণার কারণেই বহুদিন ধরে অবসাদে ভুগছিলেন অভিনব। তাঁদের আশঙ্কা, সেই কারণেই গায়কের এমন পরিণতি।