Stock Market: সত্যিই কী ভোটের ফল প্রকাশের পরে ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার? কী বলছে ইতিহাস? – Bengali News | Is the stock market really turning after the results of the vote, What does history say
কলকাতা: লাগাতার ধসের মধ্যে দ্রুত বদলে যাবে শেয়ার বাজারের করুণ ছবিটা? ভোট মিটলেই বড় পরিবর্তন দেখতে পাবেন বিনিয়োগকারীরা? সম্প্রতি, একটি মিডিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তেমনই ইঙ্গিত করেছিলেন। তারপর থেকেই তা নিয়ে বিস্তর চর্চা। এদিকে লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে চলেছে ৪ জুন। তার আগেই মার্কেট ক্যাপ ৫ ট্রিলয়ন ডলারের গণ্ডি পার করে ফেলেছে। এদিকে ইকোনমিক্স টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এটা একটা ট্রেলার মাত্র, ফলাফলের পর সম্পূর্ণ ছবি প্রকাশ পাবে। বাজার নতুন উচ্চতায় উঠবে।
এদিকে এদিন বাজার বন্ধ হওয়া পর্যন্ত, ব্যাঙ্ক, ফিন্যান্স, অটোমোবাইল, জুয়েলারি, জ্বালানি এবং টেলিকম খাতের শেয়ারে সর্বাধিক বৃদ্ধি দেখা গিয়েছে। একদিকে যেমন সেনসেক্স ৭৫ হাজার পয়েন্টের গণ্ডি পার করেছে। তেমনই নিফটি সর্বকালের সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করেছে। ২৩ মে ট্রেডিং সেশনে নিফটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২২,৮৪১ পয়েন্ট ছুঁয়েছে। এবার হংকংকে হারানোর দৌড়ে ভারত। ভারতীয় শেয়ারের বৃদ্ধির কারণে, BSE-এর মার্কেট-ক্যাপ ৫ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। যা হংকং থেকে সামান্য দূরে। ওখানকার মার্কেট-ক্যাপ ৫.৩৯ ট্রিলিয়ন ডলার। NSE-এর মার্কেট-ক্যাপ ৫ ট্রিলিয়ন ডলারের থেকে একটু কম, প্রায় ৪.৯৫ ট্রিলিয়ন ডলার৷ মার্কেট-ক্যাপের পরিপ্রেক্ষিতে, আমেরিকা, চিন, জাপান এবং হংকংয়ের পরে বিশ্বের শীর্ষ স্টক এক্সচেঞ্জের তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে।
২০১৯ সালে লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে চলেছিল। ২৩ মে ফলাফল ঘোষণা হয়। দেখা যায় ফলাফলের দিন, সেনসেক্স ০.৭৬ শতাংশ কমেছে। কিন্তু পরের দিন অর্থাৎ ২৪ মে, ১.৬১ শতাংশ বেড়ে যায়। এরপর ২৫ ও ২৬ তারিখ শনি ও রবিবার দুই দিন বাজার বন্ধ থাকে। তারপর ২৭ মে বাজার খোলার সময় ০.৬৩ শতাংশ এবং ২৮ মে ০.১৭ শতাংশ বৃদ্ধি পায়।
এই খবরটিও পড়ুন
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।