Kolkata Airport: কিছুই দেখতে পাচ্ছেন না পাইলটরা, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান, বিপাকে ঢাকাও - Bengali News | Pilots can't see anything due to dense fog, 10 flights leave Kolkata late, Dhaka airport also under pressure - 24 Ghanta Bangla News
Home

Kolkata Airport: কিছুই দেখতে পাচ্ছেন না পাইলটরা, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান, বিপাকে ঢাকাও – Bengali News | Pilots can’t see anything due to dense fog, 10 flights leave Kolkata late, Dhaka airport also under pressure

Spread the love

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিমানবন্দর Image Credit source: Getty Images

কলকাতা: সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া! বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। তবে আজও কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে ঘন কুয়াশার দাপটে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে, কোথাও আবার এক ধাক্কায় ৫০ মিটারে নেমে গিয়েছে। ব্যাপক সমস্যা যান চলাচলে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দরও। সমস্যা বেড়েছে বিমান চলাচলের ক্ষেত্রেও। 

সূত্রের খবর, কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে ঠেকায় সকালে একটি বিমান দেরিতে ছেড়েছে। সকাল আটটার মধ্যে অন্য আরও একটি বিমানের অবতরণেও অতিরিক্ত সময় লেগেছে। যদিও বেলা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এখনও পর্যন্ত মোট ১০টি বিমান দেরিতে ছেড়েছে বলে খবর। কলকাতা বিমানবন্দরে যে ৬টি রানওয়ে রয়েছে সবক’টি বর্তমানে কুয়াশার গ্রাসে। ০১ আরমিট রানওয়েতে সকাল ৮টায় দৃশ্যমানতা ৪৫০ মিটার। ০১ আর এন্ড মিডে দৃশ্যমানতা ৩৭৫ মিটার। ১৯ এল রানওয়েতে দৃশ্যমানতা ৫৫০ মিটার। ১৯ই এল মিটে ৪০০ মিটার। ১৯ এল টাচ ডাউন মিটে ৪০০ মিটার। তবে এর মধ্যে সবথেকে বেশি প্রথম রানওয়েটি ব্যবহার হচ্ছে বলে জানা যাচ্ছে। 

কলকাতার থেকে আরও খারাপ অবস্থা ঢাকা বিমানবন্দরেরও। সেখানেও রানওয়েগুলি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বেগ পেতে হচ্ছে বিমান ওঠা নামার ক্ষেত্রে। আরাব থেকে আসা বিমানকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানেই অবতরণ করবে বিমানটি। শারজা থেকে আসছিল আরবিয়া জি ৯৫১৫৮। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু, অবতরণ করতে গিয়েও কুয়াশার জেরে বাধা পান পাইলট। ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে কলকাতায় যোগাযোগ করা হয়। তারপর এখানেই অবতরণের সিদ্ধান্ত। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন বলে জানা যাচ্ছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *