Steve Smith: আটকে রেখেছিলেন কৃষ্ণ, অবশেষে টেস্টে ১০ হাজার রান পার স্টিভ স্মিথের - Bengali News | Steve Smith completes 10000th Test run in Sri Lanka, second quickest Australian to record feat - 24 Ghanta Bangla News
Home

Steve Smith: আটকে রেখেছিলেন কৃষ্ণ, অবশেষে টেস্টে ১০ হাজার রান পার স্টিভ স্মিথের – Bengali News | Steve Smith completes 10000th Test run in Sri Lanka, second quickest Australian to record feat

Spread the love

এক ম্যাচ আগেই ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছতে পারতেন। কিন্তু সিডনি টেস্টে তাঁকে মাইলফলকে পৌঁছতে দেননি ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে তাঁকে ফেরান ভারতের তরুণ পেসার প্রসিধ কৃষ্ণ। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান প্রয়োজন ছিল স্টিভ স্মিথের। কিন্তু সেই ইনিংসেও বাধা পড়ে তাঁর মাইলফলকে। ৪ রানেই স্টিভ স্মিথকে আউট করেন সেই প্রসিধ কৃষ্ণই। ফলে ৯৯৯৯ রানে আটকে ছিলেন স্টিভ স্মিথ। অবশেষে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ক্রিকেটের অনন্য মাইলফলকে পৌঁছলেন অজি কিংবদন্তি।

গল টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্যর ডেলিভারি মিড অনে ঠেলে রান নিতেই ১০ হাজারের মাইলফলকে স্টিভ স্মিথ। কেরিয়ারের ২০৫ ইনিংসে ১০ হাজার পার স্মিথের। বিশ্বের পঞ্চম দ্রুততম হিসেবে মাইলফলকে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের কীর্তি স্টিভ স্মিথ। একমাত্র প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের ঝুলিতে ১০ হাজারের বেশি টেস্ট রান ছিল। যিনি ১৯৬ ইনিংসে এই মাইলফলক পেরিয়েছিলেন।

এই খবরটিও পড়ুন

টেস্ট ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রানের রেকর্ড মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের দখলেই। সচিন,ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা তিন জনই কেরিয়ারের ১৯৫ ইনিংসেই ১০ হাজার টেস্ট রানের মাইল ফলকে পৌঁছেছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ৯৯৯৯ রানে থামার ক্ষেত্রেও রেকর্ড গড়েছিলেন স্মিথ। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ৯৯৯৯ রানে আউট হয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *