Tiger Urine: বাঘের প্রস্রাবে সারবে বাতের ব্যথা! বিকোচ্ছেও হুহু করে, জানেন এক বোতলের দাম কত? - Bengali News | China Zoo Sells Bottle of Tiger Urine for 600rs, sparks debate - 24 Ghanta Bangla News
Home

Tiger Urine: বাঘের প্রস্রাবে সারবে বাতের ব্যথা! বিকোচ্ছেও হুহু করে, জানেন এক বোতলের দাম কত? – Bengali News | China Zoo Sells Bottle of Tiger Urine for 600rs, sparks debate

Spread the love

বেজিং: বাঘের প্রস্রাবে সারবে বাতের ব্যথা। এমনই দাবি করছে এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এমনকি শুধু দাবিই নয়। বোতলে করে সেই প্রস্রাব নিয়ে চিড়িয়াখানার মধ্যে ৬০০ টাকার বিনিময়ে বিক্রিও করছে তারা।

ঘটনা দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের। শরীরে বাতের ব্যথাজনিত একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়। ২৫০ গ্রাম সাইবেরিয়ান বাঘের প্রস্রাব মিলছে ৫০ চিনা মুদ্রা বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকায়।

সেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, শরীরের যে কোনও রকম পেশীজনিত ব্যথা বা বাতের ব্যথা সারাতে হোয়াইট ওয়াইন ও আদার সঙ্গে এই প্রস্রাব মিশিয়ে ব্যথা জায়গায় লাগালেই নাকি দেখা যাবে ম্যাজিক। নিমিষে সেরে যাবে ব্যথা। মিলবে রেহাই। তাদের আরও দাবি, কেউ কেউ চাইলে এই প্রস্রাব খেতে পারে, তবে সেক্ষেত্রে তাদের কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে, সেই পথে না এগোনোই শ্রেয়।

কীভাবে সংগ্রহ করা হয় এই প্রস্রাব? সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই চিড়িয়াখানারই এক কর্মীর দাবি, বাঘের খাঁচা থেকেই সংগ্রহ করা হয় এই প্রস্রাবটি। তারপর বোতলে ভরে চলে বিক্রি। তবে বিক্রির আগে আদৌ কোনও রকম জীবাণুমুক্তিকরণ প্রক্রিয়া চলে কিনা সেই নিয়ে মুখ খোলেননি তিনি। সেই কর্মী আরও জানান, গোটা দিনে দু-তিনটে বোতল বিক্রি করে ফেলেন দায়িত্ব থাকা বিক্রেতারা।

তবে এই বাঘের প্রস্রাব নিয়ে কী মত চিকিৎসক মহলের? বাঘের প্রস্রাবকে ঐতিহ্যবাহী চিনা ওষুধীর তকমায় বিক্রি করা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক মহল। তাদের দাবি, এমন একটি যা চিনা ঐতিহ্য কিংবা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত নয়, সেটিকে এই ভাবে বিক্রি করা একদম ঠিক নয়।

অবশ্য, ওষুধ হিসাবে বাঘের প্রস্রাব বিক্র্রি নিয়ে প্রশ্ন উঠতেই, সেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, যথাযথ অনুমোদনপত্র বা মেডিক্য়াল লাইসেন্স নিয়েই নাকি এই প্রস্রাব বিক্রি করছে তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *