Local Train: আগুন লেগেছে…! সাত সকালে আতঙ্ক শিয়ালদহ লাইনের লোকাল ট্রেনে – Bengali News | Fire sparks in local train in sealdah line on monday morning, passenger scared
বারাসত: ট্রেনে আগুন! সকালের লোকাল ট্রেন জুড়ে এমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিয়ালদহ লাইনের ওই লোকাল ট্রেনে তখন যাত্রীর প্রবল ভিড়। ডাউন লাইনের ট্রেনটি সবেমাত্র সন্দালিয়া স্টেশনে পৌঁছেছে, তখনই আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। অনেকেই আতঙ্কে স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণের জন্য থেমে যায় ট্রেন। বড় বিপদের আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের মধ্যে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকালে ডাউন লাইনে ট্রেনটি যাচ্ছিল। হাসনাবাদ থেকে মাঝেরহাটের দিকে যাচ্ছিল ওই ট্রেন। মাঝে সন্দালিয়ার কাছে আগুনের আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। খতিয়ে দেখে জানা যায়, ট্রেনের ব্রেক সিস্টেমে আগুন লেগে যায়। সেই কারণেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছে।
সবিস্তারে আসছে…