ভাঙড়: ভাঙড় যেন একটা ভয়ের নাম, এমনটাই বলে থাকেন সেখানকার মানুষরা। কিন্তু কেন? কারণ একটাই সর্বত্র বন্দুকরাজ। দুষ্কৃতীদের তাণ্ডবে অস্থির পুলিশ-প্রশাসন। এদিন ভর সন্ধ্য়ায় ফের গুলি চলল ভাঙড়ে। গুলিবিদ্ধ এক। ইতিমধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সেই ব্যক্তিকে। এদিন ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ভাটিপোতা এলাকায় গুলিবিদ্ধ হন এক যুবক। […]