Union Budget 2025, Income Tax: নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন! নির্মলার হাতে 'জাদু কি ঝাপ্পি'? - Bengali News | Union Budget 2025, Income Tax: Standard Deduction May Increased By Finance Minister Nirmala Sitharaman - 24 Ghanta Bangla News
Home

Union Budget 2025, Income Tax: নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন! নির্মলার হাতে ‘জাদু কি ঝাপ্পি’? – Bengali News | Union Budget 2025, Income Tax: Standard Deduction May Increased By Finance Minister Nirmala Sitharaman

Spread the love

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর তা নিয়ে অনেক প্রত্যাশা মানুষের মনে। আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জল্পনা শোনা যাচ্ছে, এবার আয়কর আইনকে আরও সরলীকরণ করতে পারে সরকার। আয়কর আইনে পরিবর্তন করে, নতুন আয়কর আইন আনতে পারে।

বর্তমান আয়কর ব্যবস্থায় নতুন কাঠামো অনুযায়ী বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন যাদের, তাদের আয়করে ছাড় দেওয়া হয়। সূত্রের খবর, সরকার এই সীমা আরও বাড়াতে পারে। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হতে পারে। এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *