Share Market News: বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, হুড়মুড়িয়ে পড়ছে জোম্যাটো! - Bengali News | 21 January 2025, Jana Small Finance Bank Share Price Jumps Over 18% - 24 Ghanta Bangla News
Home

Share Market News: বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, হুড়মুড়িয়ে পড়ছে জোম্যাটো! – Bengali News | 21 January 2025, Jana Small Finance Bank Share Price Jumps Over 18%

Spread the love

গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের। আর এই ফলাফল প্রকাশের পর আজ তার শেয়ারের দাম বেড়েছে ১৮.৯৬ শতাংশ। যদিও এই ত্রৈমাসিকে রেভেনিউ বা নেট প্রফিট না বাড়লেও জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে। ৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ জানুয়ারি ২০২৫-এর মধ্যে জোম্যাটোর শেয়ারের দাম পড়েছে প্রায় ২৮.১১ শতাংশ।

আজ বাড়ল যারা:

আজ সর্বোচ্চ ১৮.৯৬ শতাংশ দাম বেড়েছে জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের। ১৫ শতাংশের বেশি দাম বেড়েছে বোম্বে-বর্মা ট্রেডিং কর্পোরেশনের। এ ছাড়াও দাম বেড়েছে মুকান্দ লিমিটেড, মাহিন্দ্রা ইপিসি ইরিগেশন ও এলগি ইক্যুইপমেন্টসের।

আজ পড়ল যারা:

আজ ২২ জানুয়ারি ইনডোকো রেমেডিসের শেয়ারের দাম পড়েছে ১৫.২৫ শতাংশ। এ ছাড়াও সাইয়েন্ট ডিএলএম, শিভা টেক্সইয়ার্ন, প্রিমিয়ার এনার্জিস, কায়নেস টেকনোলজিসের শেয়ারের দামও পড়েছে হুড়মুড়িয়ে।

বাজারের টুকরো খবর:

  • শেয়ারপ্রতি ১ টাকা ডিভিডেন্ড দিয়েছে বনশালি ইঞ্জিনিয়ারিং পলিমারস।
  • শেয়ারপ্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিয়েছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে একাদিক সংস্থা। এর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, পেডিলাইট, টাটা কমিউনিকেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান ইউনিলিভার, জেনসার টেকনোলজিস, রতনইন্ডিয়া পাওয়ার, পার্সিস্টেন্ট সিস্টেম, পলিক্যাব ইন্ডিয়া, নুভোকো ভিস্তাস, গো ডিজিট উল্লেখযোগ্য।

*২২ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *