Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, অশীতিপর বৃদ্ধাকে নিয়ে বড় নির্দেশ আদালতের - Bengali News | Court gives 2 months prison to a Bangladeshi old woman who entered in India illegally - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, অশীতিপর বৃদ্ধাকে নিয়ে বড় নির্দেশ আদালতের – Bengali News | Court gives 2 months prison to a Bangladeshi old woman who entered in India illegally

Spread the love

কারাদণ্ডের মেয়াদ শেষ হলে বৃদ্ধাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে

রায়গঞ্জ: বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে পালিয়ে এসেছিলেন। অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ধরা পড়েন। আধো বর্মণ নামে বছর পঁচাশির ওই বৃদ্ধাকে ২ মাসের কারাদণ্ড দিল রায়গঞ্জ আদালত। কারাদণ্ড শেষে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।

সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন,অশীতিপর ওই বৃদ্ধাকে গত বছরের ১১ ডিসেম্বর কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ভারতে অবৈধভাবে প্রবেশে অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বুধবার বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধাকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত। তাঁকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সরকারি আইনজীবী বলেন, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম ২ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ওই বৃদ্ধার বয়স বিচার করে বিচারক মানবিক দৃষ্টিতে তাঁর শাস্তি লঘু করে ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। যা রায়গঞ্জ কোর্টে প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জি বলেন, তাঁর মক্কেল স্বীকার করেছেন যে অবৈধভাবে ভারতে ঢুকেছেন। কিন্তু, কোন পরিস্থিতিতে ঢুকেছেন, সেকথা জানিয়েছেন। তারপর বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোণেই এমন বিরল নির্দেশ দিয়েছেন। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে। এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *