কারণ করলেন খোলসা, বচ্চনের সঙ্গে বিবাদ নিয়ে আক্ষেপ শাহরুখের - Bengali News | When Shah Rukh Khan called 'rivalry' between Amitabh Bachchan and him - 24 Ghanta Bangla News
Home

কারণ করলেন খোলসা, বচ্চনের সঙ্গে বিবাদ নিয়ে আক্ষেপ শাহরুখের – Bengali News | When Shah Rukh Khan called ‘rivalry’ between Amitabh Bachchan and him

Spread the love

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। একে অন্যের সঙ্গে বহু ভাল ছবি করেছেন। একের পর এক যা হিট। অমিতাভ বচ্চন শাহরুখ খানকে একপ্রকার নিজের ছেলের মতোই দেখেন। বলিউডের তুই স্তম্ভের এই একসঙ্গে পথ চলা নাকি একশ্রেণি মোটেও পছন্দ করতেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। ২০০৫ সালের পর থেকেই মাঝে মধ্যে শোনা যেত শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের মধ্যে বচসা তুঙ্গে। মুখ দেখা দেখি নেই তাঁদের। তবে বাস্তবটা এমন নয়। শাহরুখ খান যে প্রসঙ্গে একবার স্পষ্ট নিজের মতামত জানিয়েছিলেন। ২০০৭ সালে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর ও অমিতাভ বচ্চনের মধ্যে কোনও সমস্যা নেই। সবটাই মিডিয়ার সৃষ্টি।

তবে তাঁদের মধ্যে যে খানিক দূরত্ব বেড়েছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের কিছু ব্যবহারে। তাতে সম্মতি জানিয়ে শাহরুখ খান বলেছিলেন, আপনারা কিছুটা হলেও ,সার্থক। তবে তাঁর ও অমিতাভের মধ্যে সত্যি যে কিছু হয়নি তা স্পষ্ট করতে মুখ খোলেন কিং খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আদপে এমনটা কিছু হয়নি।

সেই সাক্ষাৎকারে শাহরুখ খান আক্ষেপের সুরে বলেছিলেন,  ”আমার মনে হয় আমি আগেও এই কথা বলেছি, আমরা যথেষ্ট শিক্ষিত, অনেক বেশি সংস্কৃতিক মনষ্ক, জীবনে ভালই করছি, এবং প্রত্যেকেই পেশার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা একসঙ্গে বহু সফল ছবি করেছি। কিছু সত্যি ভাল, একসঙ্গে কাজ করাকে উপভোগ করি। সম্প্রতি কাভি আলভিদা না কহেনা মুক্তি পেয়েছে। তার মাঝে এই খবর সত্যি লজ্জার। আপনারা জানেন বিনোদন এখন খবরের একটি অংশ। আর খবর বিনোদন জগতের একটি অংশে পরিণত হয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *