শিয়ালদা স্টেশনে ধরা পড়ল ৩ রোহিঙ্গা, ২ কিশোরীর বয়স তো ১২ বছরেরও কম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিয়ালদা স্টেশনে ১ যুবক ও ২ নাবালিকাকে ঘুরতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসেছে। এর পর তাদের আটক করে পুলিশ। ধৃত ২ নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর।