দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, ধৃত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক থানা এলাকার বাসিন্দা ন’বছরের এক নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফেরার সময় এক যুবক তাঁকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। নাবালিকা পরিবারের সদস্যদের জানায়। পরের দিন অর্থাৎ ২ অগস্ট, পরিবারের তরফে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে ৪৮ বছরের মন্টু দিন্দাকে তমলুক থেকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করতে তদন্ত করা হচ্ছে।