'চিরকালের জন্য...', বাবা হলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ - Bengali News | Srabanti Chatterjee's ex husband krishan vraj become father - 24 Ghanta Bangla News
Home

‘চিরকালের জন্য…’, বাবা হলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ – Bengali News | Srabanti Chatterjee’s ex husband krishan vraj become father

Spread the love

পরিচালক রাজীব কুমারের সঙ্গে বিয়ে ভাঙার পর ২০১৭ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন এগোয়নি। দু’বছরের মাথায়ই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা। তার পর দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। শ্রাবন্তী আবার নতুন করে সংসার পেতেছিলেন। অন্য দিকে নায়িকার দ্বিতীয় স্বামীও সংসার পেতেছিলেন। এ বার সুখবর শোনালেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ। স্ত্রীয়ের সঙ্গে নতুন ছবি পোস্টও করেন তিনি। কৃষাণের বর্তমান স্ত্রীয়ের নাম আর্শিয়া সিনহা। সন্তান জন্মের পরেই হাসপাতাল থেকে ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে দেখা যাচ্ছে কৃষাণের কোলে রয়েছে সদ্যোজাত। মডেল কৃষাণ এবং তাঁর স্ত্রীয়ের মুখে মাস্ক দিয়ে ঢাকা।

ছেলের ছবি পোস্ট করে কৃষাণ লেখেন, “বাবা হওয়ার যাত্রার মতো আর কিছু হতে পারে নি। ছেলে সদ্য ভূমিষ্ঠ হয়েছে…।” সেই সঙ্গে স্ত্রী আর্শিয়া এবং সদ্যোজাতর সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি। ক্যাপশানে লেখেন, “চিরকালের জন্য আমার।” এই সুখবর প্রকাশ্যে আসার পর সবাই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বিচ্ছেদের বেশ কয়েক বছর পর পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করেন কৃষাণ। বিয়ের পর নিজেদের রোম্যান্টিক ছবিও পোস্ট করেছিলেন তিনি। তবে নায়িকার সঙ্গে কেন বিয়ে ভেঙেছিল তাঁর? সেই উত্তর এখনও অধরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *