Scam: চা বাগানের ঝুপড়ি ঘরেই রহস্য, 'ক্লু' খুঁজতে হাতড়াচ্ছে পুলিশ! ছাত্রদের সঙ্গেই কোটি কোটি টাকার জালিয়াতিতে 'মুখ পুড়ছে' রাজ্য সরকারের! - Bengali News | Scam 2 people have been arrested from Chopra in tab fraud case - 24 Ghanta Bangla News
Home

Scam: চা বাগানের ঝুপড়ি ঘরেই রহস্য, ‘ক্লু’ খুঁজতে হাতড়াচ্ছে পুলিশ! ছাত্রদের সঙ্গেই কোটি কোটি টাকার জালিয়াতিতে ‘মুখ পুড়ছে’ রাজ্য সরকারের! – Bengali News | Scam 2 people have been arrested from Chopra in tab fraud case

কলকাতা:  চা বাগানের মধ্যে একটা ঝুপড়ি ঘর। সেই ঘরে বসেই ছক কষা হয়েছিল। সেখানে বসেই সরকারি খাতের কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ। চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে কলকাতা ট্যাবকাণ্ডে দুই অভিযুক্তকে।
চোপড়া গিয়ে কলকাতা পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল।  সরশুনা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ স্থানীয় আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, AEPS জালিয়াতির আঁতুড়ঘর ছিল এই চোপড়া। সেখানে চা বাগানে ঘর বানিয়ে চলেছিল জালিয়াতির কারবার একই চক্র ট্যাব জালিয়াতিতেও যুক্ত কিনা তদন্ত করছে লালবাজার।

কলকাতা পুলিশ সূত্রে খবর, যার টাকা পাওয়ার কথা, অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়েই জালিয়াতি করা হচ্ছে। কীভাবে নম্বর বদলানো হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ। পুলিশ এটা দেখতে চাইছে, অ্যাকাউন্ট নম্বর বদল কি স্কুলেই হচ্ছে, নাকি অন্য কোনওভাবে অ্যাকাউন্ট হ্যাক করে তা করা হচ্ছে, সেটা দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, এর আগেও ট্যাব জালিয়াতিকাণ্ডে চোপড়ার নাম উঠে এসেছিল। তখন প্রকাশ্যে এসেছিল ঝাড়খণ্ডের একটা গ্যাঙের কথাও। এই ক্ষেত্রেও ঝাড়খণ্ডের কোনও গ্যাঙের সঙ্গে চোপড়ার এই দুই ধৃতের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দুজনকে ইসলামপুর আদালতে পেশ করা হবে। তারপর তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়। বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তাদের জেরা করে পুলিশ ‘ক্লু’ পেতে চাইছে কীভাবে এই জালিয়াতি হচ্ছে। ট্যাব জালিয়াতিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *