Suvendu on BLO Protest: যাঁরা কমিশনের অফিসের সামনে ধরনা দিচ্ছেন তাঁরা আদৌ BLO? ছবি-ভিডিয়ো দেখিয়ে পরিচয় ফাঁস শুভেন্দুর - Bengali News | BJP Leader Suvendu Adhikari comment Slams BLO protset - 24 Ghanta Bangla News
Home

Suvendu on BLO Protest: যাঁরা কমিশনের অফিসের সামনে ধরনা দিচ্ছেন তাঁরা আদৌ BLO? ছবি-ভিডিয়ো দেখিয়ে পরিচয় ফাঁস শুভেন্দুর – Bengali News | BJP Leader Suvendu Adhikari comment Slams BLO protset

শুভেন্দুর পোস্ট করা ছবিImage Credit: x handle of suvendu Adhikari

কলকাতা: কয়েকদিন ধরেই বিএলও-রা বিক্ষোভ দেখাচ্ছেন। ধরনায় বসেছেন। একাধিক অভিযোগ রয়েছে তাঁদের। কমিশনে ধরনায় বসেছেন তাঁরা। ২৪ ঘণ্টারও বেশি সময় পর কথা বলার জন্য বিক্ষোভকারীদের ডাকলেন সিইও (CEO)। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিএলওদের নাম করে সিইও দফতরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই। ছবি পোস্ট করে এই অভিযোগ আনলেন শুভেন্দু।

এ দিন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন শুভেন্দু। তিনি এই ধরনাকে ‘সার্কাস’-এর সঙ্গে তুলনা করে বিরোধী দলনেতা বলেন, “BLO বিক্ষোভ কেবল একটি সাংবিধানিক সংস্থাকে ভয় দেখানো এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তৃণমূল কংগ্রেসের একটি পরিকল্পিত সার্কাস।” তারপর ছবি-ভিডিয়ো দেখান। এবং অভিযোগ করেন, ওই ধরনা থেকে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। তাঁর প্রশ্ন, কতজন বিএলও উপস্থিত রয়েছেন এই ধরনায়? তিনি বলেন, “পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এই পাপ ভুলবে না এবং ক্ষমা করবে না।”

এ দিকে, আজ আবার চার পুলিশ কর্তার বিরুদ্ধে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন শুভেন্দু। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতাকেই মুখ্যমন্ত্রীর করার পক্ষে সওয়াল করছেন চার পুলিশ কর্তা। সেটা কীভাবে করতে পারেন এই আধিকারিকরা? সেই নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

প্রসঙ্গত উল্লেখ্য,আজও সকাল থেকে দফায় দফায় আন্দোলন করেন বিএলও-রা। কেউ বিএলও, কেউ বা শিক্ষক, সবাই জড়ো হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে। চলে প্রতিবাদ-বিক্ষোভ। যা বজায় মধ্যরাত পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *