দিনভর গরমের পরে মেঘভাঙা বৃষ্টি সন্ধেয়
শুধু বেলগাছিয়া নয়, ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চলে এক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ১০০ মিমি। উল্টোডাঙ্গা এবং দত্তবাগান অঞ্চলেও প্রায় ১০০ মিমি–র কাছাকাছি বৃষ্টি হয়। বীরপাড়ায় এক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯০ মিমি, মানিকতলায় ৮০ মিমি। বৃষ্টির প্রাবল্যে মুরারীপুকুর, উল্টোডাঙা, শ্যামবাজার, আহিরীটোলা, টালা, বেলগাছিয়া, দেশবন্ধু পার্ক–সহ একাধিক এলাকায় জল থইথই অবস্থা হতে সময় লাগেনি।