ক্যামেরন গ্রিন থেকে বেঙ্কটেশ আইয়ার, কেমন পারফর্ম করলেন IPL-এর কোটিপতিরা? - 24 Ghanta Bangla News
Home

ক্যামেরন গ্রিন থেকে বেঙ্কটেশ আইয়ার, কেমন পারফর্ম করলেন IPL-এর কোটিপতিরা?

Spread the love

Royal Challengers Bengaluru players celebrate with the trophy after winning the Indian Premier League 2026 Final match against Gujarat Titans at Narendra Modi Stadium, in Ahmedabad on Sunday
IPL হয়ে RCB দল

গুজরাট টাইটান্সকে হারিয়ে IPL জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তৃতীয় দল হিসেবে তারা পরপর দু’বার IPL জিতল। এ বার IPL-এ প্রতিবারের মতো কোটি কোটি টাকা উড়েছে। কোনও প্লেয়ার মোটা পে চেক পেয়েও ফ্লপ করেছেন, আবার কোনও প্লেয়ার সফল। দেখে নিন মোটা পে চেক পেয়ে শীর্ষ ১০ জন প্লেয়ার কেমন পারফর্ম করলেন।

Jason holder celebrating after takes a wicket
জেসন হোল্ডার

জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)

৭ কোটি টাকায় এ বার তাঁকে দলে নিয়েছিল গুজরাট। তিনি GT-র বেস্ট বাই। এ বারের IPL-এ বেশি বেতন পাওয়া প্লেয়ারদের মধ্যে তিনি উপরের দিকে রয়েছেন। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি। নিয়েছেন ১৫টা উইকেট ও ইকোনমি রেট ৭.৫৬।

Josh Inglis during lucknow super giants match in ipl
জশ ইংলিশ

জশ ইংলিশ (লখনৌ সুপার জায়ান্টস)

এ বারের IPL-এ দেরিতে যোগ দেন তিনি। কিন্তু নিজের ফ্র্যাঞ্চাইজ়িতে হতাশ করেননি। তিনি ৮.৬০ কোটি টাকার প্রাইস ট্যাগের মর্যাদা দিয়েছেন। ৫ ম্যাচ খেলে মোট ২৬৬ রান করেছেন।

venkatesh iyer celebrating after score run in rcb
বেঙ্কটেশ আইয়ার

বেঙ্কটেশ আইয়ার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

একটা সময়ে কলকাতা নাইট রাইডার্সের ব্লু আইড বয় বেঙ্কটেশকে এ বার নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনি ৭ কোটি টাকায় দল পান। ৭টা ম্যাচ খেলে ২০৯ রান করেন। খুব বেশি প্রভাব ফেলতে পারেননি।

Photo of Matheesha Pathirana leaving the field after getting injured against GT
চোট পেয়ে মাঠ ছাড়লেন মাথিশা পাথিরানা।

মথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)

শ্রীলঙ্কার পেসারকে সই করানোর জন্য KKR সব শক্তি লাগিয়ে দিয়েছিল। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলেও নেয়। কিন্তু তিনি অন্যতম খারাপ মরশুম কাটিয়েছেন। চোটের জন্য শুরুর দিকে খেলতে পারেননি। পরে যোগ দিলেও একটা ম্যাচে ৯টা বল করে চোট পেয়ে বেরিয়ে যান। তিনি অন্যতম খারাপ বিনিয়োগ এ বারের IPL-এ।

Prashant Veer during csk team match
প্রশান্ত বীর

প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)

নিলামে ১৪.২০ কোটি টাকায় দুই আনক্যাপড প্লেয়ারকে নিয়ে চমকে দিয়েছিল CSK। তাদের মধ্যে একজন প্রশান্ত বীর। কিন্তু তিনি ফ্লপ করেছেন। ৬ ম্যাচে ৯০ রান করেছেন এবং একটিও উইকেট নিতে পারেননি।

Aquib nabi during ipl delhi capitals join
আকিব নবি

আকিব নবি (দিল্লি ক্যাপিটালস)

ঘরোয়া ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের হয়ে দারুণ খেলার পর তাঁকে এ বার দিল্লি ৮.৪০ কোটিতে দলে নেয়। তিনি IPL-এর ফ্ল্যাট পিচে থাবা বসাতে পারেননি। ৫টা ম্যাচ খেলে একটিও উইকেট নিতে পারেননি।

লিয়াম লিভিংস্টোন

লিয়াম লিভিংস্টোন (সানরাইজ়ার্স হায়দরাবাদ)

অতীতে পাঞ্জাব কিংসের হয়ে দারুণ ছন্দে থাকলেও তিনি এ বার ফ্লপ করেন। ১৩ কোটি টাকায় SRH-এ যোগ দিয়ে মাত্র দুটো ম্যাচে সুযোগ পান এবং রান করেন ১৫। এটা তাঁর IPL কেরিয়ারে অন্যতম সেরা বছর।

Cameron Green
ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)

২০২৬ নিলামে সবচেয়ে দামি প্লেয়ার। গ্রিনকে KKR দলে নেয় ২৫.২০ কোটি টাকায়। তিনি শুরুটা স্লো করলেও পরের দিকে দারুণ কামব্যাক করেন। ১৪টা ম্যাচ খেলে ৩২২ রান করে ৭ উইকেট নিয়েছেন।

Karthik Sharma IPL CSK
কার্তিক শর্মা

কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)

CSK-র হয়ে ভালো মরশুম কাটিয়েছেন কার্তিক। তিনি ১১টা ম্যাচে ২৯৫ রান করেছেন। প্রশান্ত বীরের মতো তাঁকেও CSK ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েছিল।

Ravi Bishnoi
রবি বিষ্ণোই

রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)

IPL-এর পুরোনো ঘোড়া। কিন্তু IPL-এ মরশুম শুরু করেছেন ভালোভাবে। কিন্তু IPL যতটা এগিয়েছে ততই ফর্ম পড়তে তাকে। ৭.২০ কোটিতে রাজস্থানে যোগ দিয়ে তিনি ৯টা ম্যাচ খেলে ১১টা উইকেট নিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *