Suicide in Metro: ফের আত্মহত্যার চেষ্টা, শোভাবাজারে থমকে গেল মেট্রো - Bengali News | Youth attempted suicide by jumping at Shobhabazar metro station, tension in kolkata metro - 24 Ghanta Bangla News
Home

Suicide in Metro: ফের আত্মহত্যার চেষ্টা, শোভাবাজারে থমকে গেল মেট্রো – Bengali News | Youth attempted suicide by jumping at Shobhabazar metro station, tension in kolkata metro

Spread the love

কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। দমদম থেকে নিউ গড়িয়া গামী লাইনে শোভাবাজারে মেট্রোর ডাউন লাইন ঝাঁপ এক ব্যক্তির। মেট্রো সূত্রে খবর,ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে মেট্রো চলাচল করছে। অন্যদিকে সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল করছে। সূত্রের খবর, এদিন দুপুর ১২টা ৪৫ নাগাদ একটি মেট্রো যখন শোভাবাজার ঢুকছিল তখনই আচমকা ঝাঁপ দেয় ওই যুবক। 

ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে মেট্রোর লোকজন। থার্ড লাইনে পাওয়ার ব্লক করেই চলছে কাজ। মেট্রোর টেকনিক্যাল স্টাফেরাও চলে গিয়েছে ঘটনাস্থলে। কিন্তু কী কারণে ওই ব্যক্তি ঝাঁফ দিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে আচমকা এ ঘটনায় ব্যাপক শোরগোল স্টেশনে। একাধিক মেট্রো স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। তবে লাগাতার এই ধরনের ঘটনায় ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে মেট্রোর নিরাপত্তা নিয়ে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *