বিদেশ থেকে ফিরেই বিপত্তি, একের পর এক শো বাতিল পৌষালীর - Bengali News | Poushali banerjee under go a surgery for this reason - 24 Ghanta Bangla News
Home

বিদেশ থেকে ফিরেই বিপত্তি, একের পর এক শো বাতিল পৌষালীর – Bengali News | Poushali banerjee under go a surgery for this reason

Spread the love

সদ্য বিদেশ থেকে ফিরেছেন গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। পুজোর মাসে কলকাতা ছেড়েছিলেন পৌষালী। দু’বছর অন্তর একবার পুজোটা বাইরে কাটান তিনি। বিদেশে কনসার্ট ট্যুরে একের পর এক শো করে কলকাতায় ফিরেতেই বিপত্তি। একের পর এক শিডিউল শো রয়েছে বাংলার বুকে। তবে আচমকাই সব শো বাতিল করতে হল গায়িকাকে। খবরে পেয়ে সকলেই বেজায় অবাক। কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এমনটা পৌষালী অতীতে করেননি। তবে বর্তমানে কী এমন ঘটল, যার জন্য এমনটা করতে বাধ্য হলেন পৌষালী?

না, কোনও লুকোচুরি না করেই সোশ্যাল মিডিয়ায় সবটাই জানাসেন তিনি। বিদেশ থেকে ফিরতেই ভর্তি হতে হল হাসপাতালে। গলব্লাডার স্টোর ধরা পড়েছে তাঁর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই শুক্রবার অপারেশন। যে কারণে বেশ কিছু শো বালিত করতে এক প্রকার বাধ্য হলেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে ছবি শেয়ার করে লিখলেন, ‘M sick… OT হবে…THAT’S IT…’। যার অর্থ হল, ‘আমি অসুস্থ…, অপারেশন হবে…, এইটুকুই’।

তবে দ্রুত সুস্থ হয়ে শ্রোতাদের মাঝে ফেরার ইচ্ছে পৌষালীর। বহু শো রয়েছে আগামী কয়েকদিনে। তবে অসুস্থতার জন্যে বেশ কয়েকটা বাতিল করতে বাধ্য হলেন তিনি। পোস্ট চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। তিনি যাতে চিন্তা না করে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই পরামর্শও দিলেন নেটিজেনদের কেউ-কেউ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *