Bangladesh Attack on Hindu: আর কত? চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা মোদী সরকারের - Bengali News | India's Tough Warning to Bangladesh, Asked to Ensure Safety of Hindus after Attack in Chittagong - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Attack on Hindu: আর কত? চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা মোদী সরকারের – Bengali News | India’s Tough Warning to Bangladesh, Asked to Ensure Safety of Hindus after Attack in Chittagong

Spread the love

বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার প্রতিবাদ। ফাইল চিত্র।Image Credit source: Md Rafayat Haque Khan/Universal Images Group via Getty Images

ঢাকা: বাংলাদেশে আবারও আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামে হিন্দুদের উপরে মিলিতভাবে হামলার অভিযোগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই অত্যাচারের ভিডিয়ো। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। হিন্দুদের উপরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানাল সরকার। একইসঙ্গে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা করেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের কারণেই এই অশান্তির সৃষ্টি হয়েছিল।

হিন্দুদের উপরে এই হামলার ঘটনায় ‘চরমপন্থী’দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। বাংলাদেশে হিন্দুদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই বিষয়েও আর্জি জানানো হয়েছে পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের কাছে।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট গণআন্দোলনের মুখে পড়ে পতন হয় হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশে এই পালাবদলের পরই হামলার মুখে পড়ছে সংখ্যালঘু হিন্দুরা। খুন, লুঠপাট, ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *