বিজেপি ক্ষমতায় আসার পরেই বেপাত্তা প্রধানরা, অচল পঞ্চায়েত - 24 Ghanta Bangla News
Home

বিজেপি ক্ষমতায় আসার পরেই বেপাত্তা প্রধানরা, অচল পঞ্চায়েত

Spread the love

হরিপালের বিজেপির নেতা-কর্মীদের অভিযোগ, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে কার্যত গায়ের জোরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সুমিত। তারপর থেকেই প্রশ্রয়ে নানা ধরনের দুর্নীতিতে সিদ্ধহস্ত হয়ে ওঠেন তিনি। দলীয় নেতৃত্বকে জানানো সত্ত্বেও, তৃণমূল কোনও পদক্ষেপ করেনি। যার ফলে, এ বারের বিধানসভা ভোটে হরিপালেও তৃণমূলের ভরাডুবি হয়েছে। বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষের কাছে মাত্র ৩ হাজার ৪৮৮ ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক করবী মান্না। এ দিন আশুতোষ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুমিত সরকার বলেন, ‘ভোটে দলের বিপর্যয় হয়েছে। পরবর্তী সময়ে যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা এখন বেরিয়ে পড়েছেন। পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে সোমবার পঞ্চায়েতে যাব। দলের সিদ্ধান্ত মেনে পরবর্তী পদক্ষেপ করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *