Pujoy Pulse: টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো ঝড় তুলছে শিলিগুড়িতে, মৃৎশিল্পীর হাতে উঠল বিশেষ সম্মান – Bengali News | Pujoy Pulse Tableau Goes to Siliguri, Potter Gets Special Honor
পরিবারে বড় ছেলে সুশান্ত। সুশান্তের ছোট ভাই মুদি দোকান চালান। সুশান্তের দুই ছেলে মেয়ে। সুশান্ত বলেন, বাবা হয়ে চাইব না ছেলে-মেয়েরা এই পেশায় আসুক। জিনিসপত্রের যা দাম তার সঙ্গে মিল রেখে প্রতিমার দাম মেলে না। তাছারা এই কাজে প্রশিক্ষিত কর্মীর অভাব আছে। ফলে কাজ চালিয়ে যাওয়া মুশকিল। দিন দিন আগ্রহ হারাচ্ছেন এই কাজে যুক্ত বহু মানুষ। মুর্তি বানিয়ে যা পাই তাতে পেট চলে না৷ তবে এখন এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত তিনি।