Burdwan: বৈষ্ণদেবীর মন্দিরের আদলে ২২ ফুট উঁচু প্যান্ডেল! অনুমতি না মেলায় শেষমুহূর্তে পুজো বাতিল উদ্যোক্তাদের - Bengali News | Burdwan 22 feet high pandal modeled on the temple of Vaishnava Devi! Entrepreneurs cancel puja at the last minute due to lack of permission - 24 Ghanta Bangla News
Home

Burdwan: বৈষ্ণদেবীর মন্দিরের আদলে ২২ ফুট উঁচু প্যান্ডেল! অনুমতি না মেলায় শেষমুহূর্তে পুজো বাতিল উদ্যোক্তাদের – Bengali News | Burdwan 22 feet high pandal modeled on the temple of Vaishnava Devi! Entrepreneurs cancel puja at the last minute due to lack of permission

Spread the love

পুজোয় অনুমতি দিল না প্রশাসনImage Credit source: TV9 Bangla

বর্ধমান:  প্রশাসনের বিরুদ্ধে ‘ অসহযোগিতা’ র অভিযোগ তুলে পুজো না করার সিদ্ধান্ত নিল বর্ধমানের শালবাগানের সর্বমিলন সঙ্ঘ।  প্রত্যেক বছরই এই ক্লাব বড় করে পুজো করে। এবারেও তাদের থিমে পাহাড়। বৈষ্ণদেবী মন্দিরের আদলে তৈরি থিম প্যান্ডেলে প্রায় বাইশ ফুট উঁচুতে উঠতে হয়। গত কয়েকদিন আগে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে প্যান্ডেলে চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।

সর্বমিলন সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান, তারা সেই মোতাবেক কিছু সংশোধন করে প্যান্ডেলের কাজ ওদলবদল করে শেষ মুহূর্তে প্রস্তুত করেন। তবুও প্রশাসনের অনুমতি মেলেনি। এর পরিপ্রেক্ষিতে উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে তাঁরা পুজো সাজিয়েছেন। উঁচুতে না উঠে ঠাকুর দেখতে হলে এই মণ্ডপের কোনও আকর্ষণ থাকবে না। তাই তাঁরা পুজো না করার কথাই ভাবছেন। তাঁরা প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।

অন্যদিকে দুর্গাপুজা সমন্বয় কমিটির পক্ষ থেকে সুকান্ত দাস জানান, এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁদের সংগঠন আগামী ১৪ তারিখে যে কার্নিভাল হবে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তারা জানাচ্ছে, এরই মধ্যে সকলে পুজো দেখতে আসছেন। তাঁরা মণ্ডপের বাইরে থেকে ফেরত যাচ্ছেন।  থিম না দেখতে পাওয়ার আক্ষেপ সাধারণ দর্শনার্থীদের। আর পুজো করতে না পেরে ভেঙে পড়েছেন উদ্যোক্তারাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *