জাতীয় পুরস্কার অনুষ্ঠানে যেতে চান, কোন শর্তে অন্তর্বর্তী জামিন পেলেন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত জানি? - Bengali News | accused Jani Master gets interim bail to attend national awards ceremony - 24 Ghanta Bangla News
Home

জাতীয় পুরস্কার অনুষ্ঠানে যেতে চান, কোন শর্তে অন্তর্বর্তী জামিন পেলেন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত জানি? – Bengali News | accused Jani Master gets interim bail to attend national awards ceremony

Spread the love

অন্তর্বর্তী জামিন পেলেন কোরিওগ্রাফার জনি মাস্টার। কয়েক দিন আগের কথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ তোলেন তাঁরই এক মহিলা অ্যাসিসট্যান্ট। সেপ্টেম্বরের মাঝের দিকে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন কোরিওগ্রাফারের সেই মহিলা সহকর্মী। তাঁর আসল নাম শাইক জনি। সাইবেরাবাদ পুলিশ তাঁকে গ্রেফতার করেন গোয়া থেকে। সেপ্টেম্বরেই আদালতে তোলা হয়েছিল তাঁকে। এই অন্তর্বর্তী জামিনের জন্য তাঁকে জমা দিতে হবে ২লক্ষ টাকা। ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর তাঁর জামিন মঞ্জুর করেছে হায়দরাবাদ আদালত। জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জামিন মঞ্জুর হয়েছে তাঁর। তবে এই তাঁকে শর্ত দেওয়া হয়েছে যে কাউকে কোনও সাক্ষাত্‍কার দিতে পারবেন না জনি। শুধু তাই নয় সেই সঙ্গে শর্তে আরও যোগ করা হয়েছে। তিনি আর কোনও জামিনের আবেদন করতে পারবেন না। উল্লেখ্য তাঁর বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ তুলেছিলেন তাঁর সহকর্মী?

সূত্র বলছে, ২১ বছর বয়সি মহিলা সহকারী তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। জনির সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। এই কোরিওগ্রাফার তাঁর সঙ্গে লাগাতার যৌন হেনস্থা করেন। তিনি অভিযোগ জানান, শুটিংয়ের জন্য বিভিন্ন সময়ে একসঙ্গে বাইরে যেতে হত তাঁদের। চেন্নাই, মুম্বই, হায়দরাবাদে মাঝে মাঝেই সফর করতে হত। সেই সময় লাগাতার তাঁর উপর যৌন অত্যাচার চালিয়েছেন সেই ব্য়ক্তি। জনি খুব খারাপ ব্যবহারও করতেন তাঁর সঙ্গে। জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, সলমন খান-সহ একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *