R G Kar: ‘থ্রেট কালচারে’ এবার নাম জড়াল আরজি করের ১৩ জন চিকিৎসকের – Bengali News | R g kar: 13 doctors of RG Kar have been named in ‘threat culture’
আরজি কর নিয়ে নতুন তথ্য টিভিনাইনের হাতে। Image Credit source: TV9 Bangla
কলকাতা: ‘থ্রেট কালচারে’ এবার নাম জড়াল আরজি করের ১৩ জন চিকিৎসকের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কথামতো ভয়ের পরিবেশ তৈরিতে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ‘থ্রেট কলচার’ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির শুনানিতে চিকিৎসকদের বয়ানে অভিযুক্ত ১৩ জন সিনিয়র চিকিৎসক।
তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন ডিন বুলবুল মুখোপাধ্যায়, প্যাথোলজির প্রফেসর অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে সিবিআইয়ের আতস কাচের তলায় থাকা অপূর্ব বিশ্বাস, দেবাশিস সোমও। তিলোত্তমার খুনের ময়নাতদন্ত নিয়ে ইতিমধ্যে যে দুই চিকিৎসক গোয়েন্দাদের নেকনজরে রয়েছেন।
‘উত্তরবঙ্গ লবি’ ঘনিষ্ঠ শিশুরোগ বিভাগের চিকিৎসক দীপাঞ্জন হালদার, গোবিন্দ চন্দ্র দাসের নামও তালিকায় রয়েছে। অভিযুক্ত ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে কমিটির মতামত জানতে চেয়ে চিঠি করেছেন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত,