CPIM Leader: RG Kar আবহে কুণালের অডিয়োয় বিস্ফোরণ! গ্রেফতার সিপিএম নেতা কলতান দাশগুপ্ত – Bengali News | Talk about Kunal’s audio in RG Kar case, CPIM leader Kaltan Dasgupta Arrested
রাজনৈতিক মহলে জোর শোরগোল Image Credit source: Facebook
কলকাতা: আরজি কর আবহে কুণাল ঘোষের শেয়ার করা অডিয়ো ঘিরে শোরগোল চলছিলই। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। কুণালের দাবি, জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাঁদের উপর হামলার ছক কষা হয়েছিল। এই অডিয়ো ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট। এই ক্লিপ বাইরে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। এ ঘটনাতে আগে সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেফতার করে। এবার গ্রেফতার সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। সূত্রের খবর, লালবাজার থেকে ফিরছিল কলতান। তখনই রাস্তা থেকে তাকে নিয়ে যায় পুলিশ।
অডিয়ো প্রকাশের মধ্যেই কুণালের দাবি ছিল অডিয়ো ক্লিপে যে দুই ব্যক্তির গলা শোনা যাচ্ছে তার একপারে রয়েছে রয়েছেন এমন এক ব্যক্তি। যার নামের আদ্যক্ষর ‘স’। অন্যপারে যিনি রয়েছেন তাঁর নামের আদ্যক্ষর ‘ক’। সঞ্জীবের গ্রেফতারির পরেই সে কারণে ‘স’ নামের ব্যক্তিকে নিয়ে চলছিল চাপানউতোর। কুণালের সাফ দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলতেই পুরো ছক কষা হয়েছিল। বাইরে থেকে ছেলেদের এনে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এমনভাবে নাকি এই প্লট সাজানো হচ্ছিল যাতে দেখলে মনে হয় হামলার পিছনে আসলে হাত রয়েছে শাসকদলের।