‘আমার প্রেমিকা হলেই যে…’, প্রেম-সম্পর্ক প্রসঙ্গে কী বললেন সৃজিত? – Bengali News | Is this very easy to get a character in Srijit Mukherji’s movie if a person become his girlfriend or close friend
পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘টেক্কা’। দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত এই পুজোর ছবিতে দেখা যাবে দেব এবং রুক্মিণী মৈত্রকে। শুধু তাঁরা নয় এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁর প্রাক্তন প্রেমিকাকেও। ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে খোশমেজাজে ধরা দিলেন পরিচালক। যে অনুষ্ঠানে সৃজিতের পাশে ছিলেন ছবির অভিনেত্রী তথা প্রাক্তন প্রেমিকা। সেখানেই কথায় কথায় প্রসঙ্গ ওঠে আদৌ সৃজিত তাঁর কোনও প্রেমিকাকে কখনও বিশেষ সুযোগ দিয়েছেন কিনা?
তাঁর কাছের মানুষ হলে বা বন্ধু হলে কি তাঁর ছবিতে সহজে সুযোগ পাওয়া যায় অভিনয়ের? অনেকেরই ধারণা যে কোনও ইন্ডাস্ট্রিতেই প্রভাবশালী কোনও ব্যক্তির ছত্রছায়ায় থাকতে পারলে কাজের কখনও অভাব হয় না। তবে সৃজিতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো। ব্যক্তি জীবন এবং পেশা জীবনকে গুলিয়ে ফেলতে একেবারেই রাজি নন তিনি। সে কথাই ‘টেক্কা’র টিজার লঞ্চে এসে স্পষ্ট করলেন পরিচালক। তিনি যখনই প্রেম করেছেন বা যখনই কোনও নতুন বন্ধুত্ব তৈরি হয়েছে প্রথম থেকেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন।
এই খবরটিও পড়ুন
সৃজিতের সেই উত্তরে সম্পূর্ণ সহমতও জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা। এ দিন পরিচালক বলেন,”সত্যিই আমার প্রচুর সম্পর্ক হয়েছে। প্রচুর প্রেম হয়েছে। একটা কথা আমি প্রত্যেক সময় স্পষ্ট করে দিয়েছি আমার উল্টো দিকের মানুষটাকে। আমার ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবন সম্পূর্ণ আলদা। এটার জন্য ওটা হবে না। আবার ওটার জন্য এটা হবে না। বলেছি তুমি যদি মনে করো আমার সঙ্গে প্রেম বা বন্ধুত্ব করলেই পরের ছবিতে অভিনয়ের সুযোগ পাবে এটা কোনও দিন হবে না।” সৃজিতের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর প্রাক্তন প্রেমিকাও এ ব্যাপারে সহমত পোষণ করেন। উল্লেখ্য, প্রতিবছরই পুজোয় মুক্তি পায় সৃজিত পরিচালিত কোনও না কোনও ছবি। এমনকি তাঁকে টলিউডের ‘ফার্স্ট বয়’-ও বলে থাকেন অনেকে। সুতরাং, চলতি বছরের পুজোয় সৃজিতের এই নতুন ছবি দর্শকের কতটা নজর কাড়ে সেটাই দেখার।