কথা দিয়ে কথা রাখেননি ঋ! তাই কী সাফাই দিলেন অভিনেত্রী? – Bengali News | Rachana Banerjee complained to Rii Sen why she never invited her in her house
তিনি স্পষ্টবাদী। যাই ঘটুক না কেন সব সময়ই প্রকাশ্যে নিজের বক্তব্য রাখতে দুবার ভাবেন না অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনের। ইন্ডাস্ট্রির অন্দরে তাঁকে ঋ বলেই সম্বোধন করা হয়। মায়ের মৃত্যুর পর একাই নিজের বাড়িতে থাকেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরেও যে তাঁর অনেক বন্ধুবান্ধব আছে তেমনটা নয়।
কিন্তু তাও তাঁর প্রতি অভিযোগের শেষ নেই। অভিনেত্রীর প্রতি অনেকেরই অভিযোগ তিনি নাকি তাঁর বাড়িতে নেমতন্ন করবেন বলেও করেন না। এমনই অভিযোগ শোনা গেল তাঁর সহকর্মী পুষ্পিতা মুখোপাধ্য়ায়ের কথায়। কী ঘটেছে? ব্যাপারটা আসলে খুবই মজার। আসলে বেশ অনেকগুলো বছর আগের কথা। অতিথি হিসাবে ‘দিদি নম্বর১’-এর মঞ্চে এসেছিলেন ঋ, পুষ্পিতা-স হ আরও অনেকে। সেখানেই পুরনো কথা তোলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। তাঁর দাবি ঋ কথা দিয়ে কথা রাখেননি। কী কথা দিয়েছিলেন অভিনেত্রী? রচনা বলেন,”তুই তো আমায় ডাকবি বলেছিলি তোর বাড়িতে, এখনও তো নেমতন্ন পেলাম না।”
এই খবরটিও পড়ুন
সেই প্রশ্নে ঋ উত্তর দেন যেহেতু বাইপাস সংলগ্ন বিলাসবহুল আবাসনের বাসিন্দা রচনা তাই তাঁকে ডাকতে লজ্জা পেয়েছেন ঋ। সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলেন অভিনেত্রীর সহকর্মীরাও। যে এখনও পর্যন্ত কাউকেই নিজের বাড়িতে নেমতন্ন করেননি তিনি। ঋ বলেন, “না, আমি ডাকব।” তবে এই পুরো আলোচনাটাই হয়েছিল মজার ছলে। এর পরেও সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়েছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, বহু বছর টলিপাড়ায় কাজ করেও তিনি সাধারণ জীবন যাপনেই বিশ্বাসী। অনাড়ম্বর জীবন যাপনেই নিশ্চিন্ততা খুঁজে পান। ঋন করে বিলাসবহুল জীবন কাটানোয় মোটেই বিশ্বাসী নন তিনি।