শিলিগুড়িতে শাহ-শুভেন্দু
তিন দিনের সফরে শিলিগুড়িতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরের আলফা জোনে এসে পৌঁছয় তাঁর বিমান। আজ, শুক্রবার থেকে শিলিগুড়িতে শাহের একাধিক কর্মসূচি রয়েছে। তিনি এখানে তিনদিন ও দু’রাত থাকবেন। শুক্রবার ইন্দো–টিবেটান বর্ডারে এক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। নেপাল ও ভুটান সীমান্ত নিয়েও আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেনস নেকের সুরক্ষা নিয়েও পর্যালোচনা হবে।