কেন নিজেকে ‘সতিমন্ত্রী’ বললেন মিঠুন চক্রবর্তী?
১৬ অগস্ট রবিবার রাজ্যে নতুন এক স্বাস্থ্য অধ্যায়ের সূচনা হলো। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে চালু হলো ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’। ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। সেই মঞ্চে উপস্থিত ছিলেন একঝাঁক মন্ত্রী ও প্রশাসনিক পদাধিকারী। তার মাঝখানে বসেছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘এত সব মন্ত্রী আর প্রতিমন্ত্রীর ভিড়ে ভাবছিলাম আমি কে? নিজেকেই প্রশ্ন করলাম। জবাব পেলাম, আমি ‘সতিমন্ত্রী’। মিঠুন চক্রবর্তী বলেন, ‘খালি এইটুকুই বলব, আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’