Aparajita Bill: ‘ফুল সাপোর্ট করছি’, মমতার ধর্ষণ-বিরোধী বিলে সম্পূর্ণ সমর্থন বিজেপির – Bengali News | BJP supporting new Aparajita Bill for harassment cases in West Bengal
কলকাতা: আরজি করে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে এখনও অশান্ত রাজ্য। বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হল ধর্ষণ-বিরোধী বিল। বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তাতে সমর্থন জানাল বিজেপি। আরজি কর-কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও প্রস্তাবিত বিল দেখে খুশি বিজেপি বিধায়করা।
মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন, বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে।
সবিস্তারে আসছে…