IND vs AFG 2nd T20 Live Score: রিটার্ন অব দ্য কিং, বাদ প্রিন্স! – Bengali News | IND vs AFG 2nd T20I Series 2024 live score India vs Afghanistan Match Scorecard online at Holkar Cricket Stadium in Indore in Bangla
LIVE Cricket Score & Updates
-
14 Jan 2024 06:14 PM (IST)
IND vs AFG: কম্বিনেশন ধোঁয়াশা!
রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে? গত ম্যাচে চোটের কারণে ছিলেন না যশস্বী জয়সওয়াল। শুভমন ওপেন করেছিলেন রোহিতের সঙ্গে। যশস্বী ফিট। নকিংও করছেন। রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়েও ধোঁয়াশা। রোহিত-বিরাট ওপেনিং কম্বিনেশন দেখা যাবে না তো!
-
14 Jan 2024 06:10 PM (IST)
IND vs AFG: রেকর্ডের সামনে রোহিত
ইন্দোরে আজ অনন্য রেকর্ড গড়তে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
14 Jan 2024 06:05 PM (IST)
IND vs AFG: রিটার্ন অব দ্য কিং
দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলি। কিংয়ের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইন্দোরে যাবতীয় আলো তাঁর দিকেই। তিন বছরের সেঞ্চুরির খরা কেটেছিল এই আফগানদের বিরুদ্ধেই। এ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাও তাদের বিরুদ্ধেই। ম্যাচের যাবতীয় আকর্ষণ কিং কোহলিকে ঘিরেই।
ইন্দোর: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। মোহালিতে প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে ভারত। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেন শিবম দুবে। ক্যাপ্টেন রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তন হয়েছে সেই ম্যাচেই। ব্যাটিংয়ে তাঁর প্রত্যাবর্তন স্বস্তির হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হন। আজ আর এক তারকা বিরাট কোহলির প্রত্যাবর্তন হতে চলেছে। রোহিত-বিরাট ফের দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একসঙ্গে খেলবেন। যাবতীয় আলো সে দিকেই। বিরাট ফেরায় সঙ্কটে তিলক ভার্মার জায়গা। তাঁর বাদ পড়ার সম্ভাবনাই বেশি। ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
Published On – Jan 14,2024 6:00 PM