Adhir Chowdhury: প্রদেশ সভাপতিদের বৈঠকে ডাক পেলেন অধীরও, নতুন কোনও মোড় এবার? – Bengali News | AICC has called a meeting with the Congress presidents of all the provinces Adhir Chowdhury also invited
নয়াদিল্লি: আগামিকাল মঙ্গলবার দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক ডাকল এআইসিসি (AICC)। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ডাক পেয়েছেন অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর। বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ অধীরকে দিয়েছিলেন রাহুল। এর পরদিনই অধীর কে ফোন করেছিলেন কেসি ভেনুগোপালও। বাংলায় সাংগঠনিক কাজ নিয়ে কথা হয় তাদের মধ্যে। তবে কি বাংলায় প্রদেশ কংগ্রেসে অধীরের উপরই ভরসা রাখছে হাই কমান্ড? তুঙ্গে জল্পনা।
সবিস্তারে আসছে…
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)