Seikh Hasina: ভারতে শেখ হাসিনা, হাই অ্যালার্ট জারি ভারত-বাংলাদেশ সীমান্তে - Bengali News | In the view of law and order situation in Bangladesh, BSF issues high alert along the India Bangladesh border - 24 Ghanta Bangla News
Home

Seikh Hasina: ভারতে শেখ হাসিনা, হাই অ্যালার্ট জারি ভারত-বাংলাদেশ সীমান্তে – Bengali News | In the view of law and order situation in Bangladesh, BSF issues high alert along the India Bangladesh border

শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে আগরতলার পথে।

কলকাতা: দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সূত্রের খবর, ঢাকা থেকে আগরতলার পথে তিনি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা। বাংলাদেশ এখন তোলপাড়। এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ভারত-বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সীমান্তে। হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি। 

শেখ হাসিনা ভারতের আগরতলায় পা রাখার পর থেকেই তাঁর যাবতীয় নিরাপত্তার দায়িত্ব বিএসএফের হাতে। ভারতীয় সেনা থাকবে, তবে মুখ্য দায়িত্ব বিএসএফের উপর ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফের, মূলত ইস্টার্ন কমান্ডের, সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। শেখ হাসিনা এবং তাঁর পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনও সমস্যায় না পড়েন।

কিংবা আন্দোলনকারীরা কোনওভাবে ভারতে প্রবেশ করে তাঁদের উপর কোনও সমস্যা তৈরি করতে না পারে, বিএসএফ নজর রাখছে। সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে। আগরতলায় শেখ হাসিনা আসার পর আধা সামরিক বাহিনী ও সামরিক বাহিনী সর্বতোভাবে তৈরি থাকবে বলেই খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *