Paris Olympics 2024: রাত পোহালেই ট্র্যাক কাঁপাতে নামবেন নীরজ চোপড়া, প্যারিস থেকে আসবে সোনা? – Bengali News | India’s hope for Gold, Neeraj Chopra will compete Men’s Javelin Throw 6th August in Paris Olympics
Paris Olympics 2024: রাত পোহালেই ট্র্যাক কাঁপাতে নামবেন নীরজ চোপড়া, প্যারিস থেকে আসবে সোনা?Image Credit source: X
কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) নীরজ চোপড়ার (Neeraj Chopra) থেকে পাহাড় সমান প্রত্যাশা রয়েছে ভারতবাসীর। টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন পানিপতের ছেলে। তারপর থেকে সোনার ছেলেকে নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আগ্রহ, বিশ্বাস সবই বেড়েছে। যে কারণে, একবাক্যে সকলেই বলছেন, প্যারিস থেকে ভারতের ঝুলিতে সোনা আসবে নীরজের বর্শাতেই। আগামিকাল প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামছেন বছর ২৬ এর ভারতীয় সুপারস্টার। কখন রয়েছে নীরজ চোপড়ার ইভেন্ট? জানুন বিস্তারিত।
আগামিকাল, ৬ অগস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৫০ নাগাদ শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট। ভারতের নীরজ চোপড়া অবশ্য তার থেকে কিছু সময় পরে নামবেন ট্র্যাকে। কারণ নীরজ রয়েছেন গ্রুপ-বি-তে। বিকেল ৩.২০ মিনিটে শুরু হবে বি-গ্রুপের কোয়ালিফিকেশন রাউন্ড। নীরজের পাশাপাশি ভারতের আর এক জ্যাভলিন থ্রোয়ার প্যারিস গেমসে নামবেন। তিনি হলেন কিশোর জেনা। গ্রুপ-এ-তে পড়েছেন তিনি।