মধ্যরাতের বিপর্যয়ে ১৯ জনের মৃত্যু, কতজন যে আটকে আছে, তার কোনও হিসেব নেই – Bengali News | Land slide in Kerala’s waynad, many death, more than 100 people stuck there
তিরুঅনন্তপুরম: দক্ষিণ ভারতে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ে ধস নেমে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আটকে আছে শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। সব সরকারি সংস্থা উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রশাসনের তরফে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে আটকে থাক লোকজনকে দ্রুত বের করে আনা সম্ভব হয়। রাজ্যের মন্ত্রীরাও একে একে পৌঁছচ্ছেন ওই পাহাড়ি এলাকায়।
প্রবল বৃষ্টির জন্যই নেমেছে এই ধস। শুধুমাত্র ধস নয়, আরও একাধিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের তরফে একটি কন্ট্রোল রুম খলা হয়েছে। দুটি নম্বর চালু করা হয়েছে, যেগুলিতে যোগাযোগ করে খোঁজ নেওয়া যাবে। নম্বর দুটি হল- ৯৬৫৬৯৩৮৬৮৯ ও ৮০৮৬০১০৮৩৩।
কেরলের বিপর্যয় মোকাবিলা দফতর ও এনডিআরএফের টিম পৌঁছে গিয়েছে ধসে বিপর্যস্ত এলাকায়। আরও বেশি এনডিআরএফ টিম পাঠানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। বৃষ্টি বন্ধ হয়নি, ফলে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন হয়ে পড়ছে। কতজন ভিতরে আটকে আছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তবে শতাধিক মানুষ আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।
সবিস্তারে আসছে…